মোবাইল ডেটার কস্ট মডেলিং বাতিল

৭ মার্চ, ২০২০ ১৫:১৭  
মোবাইল ইন্টারনেটের ডেটার মূল্য নির্ধারণে বিদেশী কোম্পানির মাধ্যমে কস্ট মডেলিং বাস্তব সম্মত না হওয়ায় অংশীজনদের নিয়ে ট্যারিফ মূল্য আরো কমানোর উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। গত বছর ১২ জুন অনুষ্ঠিত গণ শুনানিতে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছে কমিশন। এ বিষয়ে বৃহস্পতিবার (৫ মার্চ) একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিটিআরসি। সংস্থাটির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের পরিচালক লেঃ কর্নেল মোহাম্মাদ আজিজুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রস্তুতকৃত কস্ট মডেলিং এর প্রস্তাবিত ট্যারিফ বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটের তুলনায় অনেক বেশি’হওয়ায় এই ট্যারিফ আরো কমানো হবে। প্রসঙ্গত, ২০১৭ সালে ডিজিটাল বাংলাদেশ টাক্সফোর্সের নির্দেশে ২৫ হাজার ডলার খরচ করে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের মাধ্যমে একটি বিশেষজ্ঞ পরামর্শকের সহযোগিতায় এই ডেটার কস্ট মডেলিং প্রস্তুত করা হয়।